আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যদুনাথপুর উচ্চ বিদ্যালয়টি বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মহাসড়ক ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/ বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেয়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েবসাইটটি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে। এ লক্ষ্যে ওয়েবসাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এ ‘ওয়েবসাইটে’ যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা কার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি এবং সারা দেশ তথা সারা বিশ্বে বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সুনাম ছড়িয়ে পড়–ক এ কামনা করি। সর্বশেষে এর সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।
