বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম, প্রিয় অভিভাবক, শিক্ষক বৃন্দ, ¯েœহধন্য শিক্ষার্থী, বিদ্যালয়ের অংশীজন, সম্মানিত সুধিজন সহ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সোনালী অতীত, বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু বলতে চাই। এলাকার শিক্ষানুরাগী সর্বস্তরের সুধিজন মিলে ১৯৭৬ খ্রি: বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে যা সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা বদ্ধ পরিকর। তাই সারা বিশ্বের জীবন ধারা, শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে যোগাযোগ রক্ষায় মানুষ আজ ইন্টারনেট নির্ভর হচ্ছে। এতে আমরাও পিছিয়ে থাকতে চাই না। তারই ধারাবাহিকতায় বিশ্বের মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটের মত আমরাও ওয়েবসাইট ডিজাইন করছি। এতে অতি সহজে ও স্বল্প খরচে প্রতিষ্ঠানের অফিসিয়াল মুখপত্র হিসেবে প্রতিষ্ঠানের অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা খুব দ্রুত হালনাগাদ তথ্য পেয়ে যাবে। তাছাড়া নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি এবং সবকিছু সকলেই এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। আমাদের এই প্রচেষ্টা ও অগ্রযাত্রায় সকলের সমর্থন ও সহযোগিতা পেলে স্বার্থক ও ধন্য হবো।
